সরলীকরণ সেবার শর্তাবলী (Terms & Conditions)
কার্যকর তারিখ: ১০ ফেব্রুয়ারি ২০২৩
সর্বশেষ হালনাগাদ: ১৩ এপ্রিল ২০২৬
১. পরিচিতি
সরলীকরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি প্রতিনিধিত্বমূলক সেবাপ্রদানকারী প্ল্যাটফর্ম।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে যে কেউ নিজের অনুপস্থিতিতে বিভিন্ন বৈধ কাজ সম্পন্ন করার জন্য বিশ্বস্ত প্রতিনিধি সহায়তা গ্রহণ করতে পারেন। যেমন, ব্যক্তিগতভাবে উপস্থিত না থেকেও আত্মীয় বা পরিচিত কারো মাধ্যমে যেসব কাজ সম্পন্ন করা সম্ভব, ঠিক তেমনই কাজগুলো সরলীকরণের প্রতিনিধিদের মাধ্যমে সম্পাদন করা যায়।
উল্লেখ্য, শুধুমাত্র সেই সকল ক্ষেত্রেই সরলীকরণ সেবা প্রদান করে যেখানে প্রতিনিধির মাধ্যমে কাজ সম্পন্ন করা আইনত বা প্রাতিষ্ঠানিকভাবে অনুমোদিত। যেসব ক্ষেত্রে ব্যক্তির স্বশরীরে উপস্থিতি বাধ্যতামূলক (যেমন: ফিঙ্গারপ্রিন্ট প্রদান) বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রতিনিধির মাধ্যমে কাজ সম্পন্নের অনুমতি প্রদান করে না—সেসব ক্ষেত্রে সরলীকরণ সেবা প্রদান করে না।
সরলীকরণ প্ল্যাটফর্মে যেকোনো সেবা অনুরোধ করার পূর্বে অনুগ্রহপূর্বক নিম্নোক্ত শর্তাবলী মনোযোগসহকারে পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সরলীকরণের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম (যেমন: ফেসবুক পেইজ) ভিজিট করা বা যেকোনো সেবা গ্রহণের মাধ্যমে আপনি এই শর্তাবলীর সাথে সম্মতি প্রদান করেছেন বলে গণ্য হবেন।
সরলীকরণ কর্তৃপক্ষ সময়ে সময় এই শর্তাবলীতে পরিবর্তন আনতে পারে এবং সর্বশেষ হালনাগাদ শর্তাবলীই প্রযোজ্য বলে বিবেচিত হবে।
২. গ্রাহকের দায়বদ্ধতা
২.১ সেবা গ্রহণের পূর্বে গ্রাহককে সঠিক, সম্পূর্ণ এবং প্রাসঙ্গিক তথ্য প্রদান করতে হবে।
২.২ গ্রাহকের প্রদত্ত তথ্য ও নির্দেশনা অবশ্যই বৈধ এবং আইনসম্মত হতে হবে। কোনো অবৈধ, প্রতারণামূলক বা ক্ষতিকর নির্দেশনা প্রদান করা যাবে না।
৩. সার্ভিস ফি ও বিক্রয়োত্তর নীতিমালা
৩.১ সার্ভিস ফি সরলীকরণ এডমিন প্যানেল কর্তৃক নির্ধারিত ও চূড়ান্ত হবে।
৩.২ যেসব ক্ষেত্রে সেবার ধরন ও জটিলতার ভিত্তিতে ফি পূর্বনির্ধারিত নয়, সেক্ষেত্রে পারস্পরিক আলোচনার মাধ্যমে ফি নির্ধারণ করা হবে।
৩.৩ ব্যক্তিগত খরচ (Personal Expenses): সেবা প্রদানকালীন সময়ে প্রতিনিধির মাধ্যমে গ্রাহকের পক্ষে যে সকল ব্যয় সম্পাদিত হবে, সেগুলো ব্যক্তিগত খরচ (Personal Expenses) হিসেবে বিবেচিত হবে। এই ব্যয়সমূহ সার্ভিস ফি-এর অন্তর্ভুক্ত নয় এবং পৃথকভাবে গণ্য ও হিসাব প্রদান করা হবে। গ্রাহকের পক্ষ থেকে সম্পাদিত সকল লেনদেন ও ব্যয়ের একটি স্বচ্ছ ও বিস্তারিত বিবরণ গ্রাহককে অবহিত করা হবে।
প্রাথমিকভাবে নির্ধারিত ব্যক্তিগত খরচের তালিকা নিম্নোক্ত ক্যাটালগে প্রদান করা হয়েছে, যা প্রয়োজনে পরিবর্তনযোগ্য:
🔗 https://wa.me/c/8801886280173
উল্লেখ্য, সেবার ধরন, পরিমাণ বা বিশেষ পরিস্থিতির ভিত্তিতে উল্লিখিত খরচসমূহ পরিবর্তিত হতে পারে এবং বিশেষ ক্ষেত্রে গ্রাহক মূল্য ছাড় প্রাপ্ত হতে পারেন।
৩.৪ সরলীকরণ শুধুমাত্র প্রতিনিধির ভূমিকা পালন করে। তৃতীয় পক্ষের সিদ্ধান্ত, নীতিমালা বা কার্যক্রমের কারণে সৃষ্ট যেকোনো ফলাফলের জন্য সরলীকরণ দায়ী থাকবে না।
৩.৫ অনিয়ন্ত্রিত বা বাহ্যিক কারণে সৃষ্ট কোনো ক্ষতি বা বিলম্বের জন্য সরলীকরণ দায়বদ্ধ থাকবে না।
৩.৬ সরলীকরণ প্রতিনিধির ভুল বা অবহেলার কারণে গ্রাহক ক্ষতিগ্রস্ত হলে, প্রয়োজন অনুযায়ী ক্ষতিপূরণ বা পুনঃসেবা প্রদান করা হবে—এক্ষেত্রে অতিরিক্ত সার্ভিস চার্জ প্রযোজ্য হবে না।
৩.৭ সরলীকরণ সর্বদা দেশের প্রচলিত আইন ও নৈতিক মানদণ্ড অনুসরণ করে এবং কোনো অবৈধ বা অনৈতিক সেবা প্রদান থেকে বিরত থাকে।
৪. সেবা প্রদান ও সময়সীমা
৪.১ সরলীকরণ নির্ধারিত সময়সীমার মধ্যে সেবা প্রদান করার সর্বোচ্চ চেষ্টা করবে।
৪.২ তৃতীয় পক্ষ বা অনিবার্য বাহ্যিক কারণে বিলম্ব ঘটলে সরলীকরণ দায়ী থাকবে না।
৪.৩ গ্রাহকের অসম্পূর্ণ বা ভুল তথ্যের কারণে সেবা ব্যাহত হলে, রিফান্ড নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
৪.৪ সেবার ধরন অনুযায়ী সময়সীমা ১ ঘণ্টা থেকে শুরু করে কয়েক সপ্তাহ পর্যন্ত হতে পারে।
৫. গোপনীয়তা ও তথ্য সুরক্ষা
৫.১ গ্রাহকের সকল তথ্য সর্বোচ্চ গোপনীয়তার সাথে সংরক্ষণ করা হবে।
৫.২ সরলীকরণ প্রতিনিধি কোনোভাবেই গ্রাহকের তথ্যের অপব্যবহার করবে না।
৫.৩ তথ্য সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে সরলীকরণ দায়বদ্ধ থাকবে।
৬. রিকুয়েষ্ট বাতিল ও অর্থ ফেরত নীতিমালা
৬.১ সেবা প্রক্রিয়া শুরু হওয়ার পূর্বে গ্রাহক ইচ্ছামতো সেবা বাতিল করতে পারবেন।
৬.২ আংশিক কাজ সম্পন্ন হওয়ার পর সেবা বাতিল করলে, সম্পন্ন কাজ এবং সংশ্লিষ্ট খরচ পরিশোধ করতে হবে।
৬.৩ অগ্রিম প্রদান করা অর্থ শুধুমাত্র সেই ক্ষেত্রে ফেরতযোগ্য, যখন সরলীকরণের সীমাবদ্ধতার কারণে কাজ সম্পন্ন করা সম্ভব হয় না।
৬.৪ আংশিক কাজ সম্পন্ন হলে আংশিক রিফান্ড প্রদান করা হবে।
৬.৫ গ্রাহকের ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে সেবা ব্যর্থ হলে রিফান্ড প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত সরলীকরণ কর্তৃপক্ষের চূড়ান্ত বলে গণ্য হবে।
৭. আচরণবিধি
৭.১ গ্রাহক ও প্রতিনিধি উভয়কেই পারস্পরিক সম্মান বজায় রেখে পেশাদার আচরণ করতে হবে।
৭.২ প্রতারণা, অসদুপায় বা হয়রানিমূলক আচরণ প্রমাণিত হলে সেবা বাতিলসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
৮. সংশোধন ও পরিমার্জন
৮.১ সরলীকরণ কর্তৃপক্ষ যেকোনো সময় শর্তাবলী সংশোধন, সংযোজন বা বিয়োজন করার অধিকার সংরক্ষণ করে।
৮.২ সকল পরিবর্তন সরলীকরণের অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হবে।
৯. যোগাযোগ
যেকোনো প্রশ্ন, পরামর্শ বা অভিযোগের জন্য যোগাযোগ করুন:
📧 ইমেইল: [email protected]
📞 মোবাইল: +8801886280173
🌐 ওয়েবসাইট: www.sorolikoron.com
সেবা অনুরোধ প্রদানের মাধ্যমে আপনি উল্লিখিত সকল শর্তাবলী সম্পর্কে অবগত এবং এতে সম্মতি প্রদান করেছেন বলে বিবেচিত হবেন।
