সংক্ষেপে সরলীকরণ হলো নিজের কাজ অন্যকাউকে দিয়ে সলভ করার একটা বিশ্বস্ত প্ল্যাটফরম।
দূরবর্তী লোকেশন বা ব্যস্ততার কারণে অনেক সময় নিজের পক্ষে একটা কাজ করা কঠিন হয়ে পড়ে। এমতাবস্থায় ওই যায়গায় একজনকে প্রতিনিধি হিসেবে পেলে কাজটা সহজে সমাধান করা যায়।
যেমন: ১। রংপুর থেকে কেবল একটা এপ্লিকেশন জমা দেয়ার জন্য ঢাকায় আসার প্রয়োজন নেই।
২। চট্টগ্রাম শহরে আমার কাজ করে দেয়ার মত মানুষ আছে, সুতরাং আমি না গেলেই নয় এমন ক্ষেত্র ব্যতিত সরলীকরণ ইউজ করা যায়।
৩। আমার অফিসে ছুটি নেই, কিন্তু অফিস টাইমে একজায়গায় যেতে হবে, আমার পক্ষে অন্যকাউকে পাঠালাম। সিম্পল!
৪। আমার কাছে এমন কোনো জিনিস আছে যেটা কুরিয়ারে পাঠানো যাবে না, নিজেকেই ক্যারি করতে হবে। ব্যস্ততা থাকলে আমি সরলীকরণের কাউকে হায়ার করব৷ কারণ, তারা বিশ্বস্ততার সাথে দেড় হাজার মানুষকে এমন সার্ভিস দিয়েছি ইতোমধ্যে।
