আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরলীকরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ কর্তৃক যৌথ আয়োজন : “আঞ্চলিক ভাষা লিখন প্রতিযোগিতা-১৪৩২ বঙ্গাব্দ”
সম্পূর্ণ অনলাইনে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় প্রাইজমানি এবং গিফট প্যাকেজ।
✅ অংশগ্রহণের নিয়মাবলী :
১। যেকোনো ব্যক্তি ফেইসবুক একাউন্টের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন।
২। একজন একটিই পোস্ট করতে পারবেন এবং পোস্ট লিঙ্ক সহ নির্ধারিত গুগল ফরম পূরণ করার মাধ্যমে রেজিষ্ট্রেশন সম্পন্ন হবে (ফ্রী)।
৩। পোস্ট ফরমেট ফলো করতে হবে৷ হ্যাশট্যাগ এবং পেইজ মেনশন থাকবে পোস্টে।
৪। পোস্টটি নিজ প্রোফাইলে (পাবলিক) পোস্ট করতে হবে।
৫। প্রতিযোগিতাটি দেশব্যাপী বিভিন্ন অঞ্চল ভিত্তিক ভাষার সৌন্দর্য ও বৈচিত্র ফুটিয়ে তোলা এবং প্রচারের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
✅ফেইসবুক পোস্টের নিয়মাবলি :
১। অনধিক ২০০ শব্দে যেকোনো বিষয় কেন্দ্রিক আঞ্চলিক ভাষায় লিখতে হবে।
২। একটি উদাহরণস্বরূপ (কমেন্টে) লিখা দেয়া থাকছে আয়োজকদের পক্ষ থেকে। প্রতিযোগী চাইলে সেটিকেও নিজ আঞ্চলিক ভাষায় লিখতে পারেন সংযোজন বিয়োজন পূর্বক।
৩। অংশগ্রহণকারীর লিখাটি যদি স্বতন্ত্র হয় সেক্ষেত্রে প্রমিত উচ্চারণের মূল লিখা পোস্টের কমেন্টে সংযুক্ত করতে হবে।
৪। পোস্ট করার পর পোস্ট লিঙ্ক নিয়ে নিজের নাম এন্ট্রি করে নিতে হবে। গুগল ফরমে নাম এন্ট্রি না করলে প্রতিযোগী হিসেবে বিবেচ্য হবেন না।
রেজিস্ট্রেশন ফরম লিঙ্ক : https://forms.gle/c4qEZEpNFz5tLdPY9
✅প্রতিযোগীতা সম্পর্কিত আপডেট : সরলীকরণ কমিউনিটি গ্রুপে এবং পেইজে সর্বশেষ আপডেট গুলো প্রদান করা হবে। প্রতিযোগিতা সম্পর্কিত, যেকোনো প্রশ্নও করতে পারেন পেইজে। (অংশগ্রহণকারী চাইলে তার পোস্টটি উক্ত গ্রুপেও শেয়ার করতে পারেন। তবে শেয়ারের জন্য কোনো নম্বর বরাদ্দ নেই।)
✅গ্রুপ লিঙ্ক : https://www.facebook.com/groups/sorolikoron.representativ.service/
✅(পেইজ লিঙ্ক)
সরলীকরণ : https://www.facebook.com/sorolikoron/
আবৃত্তি সংসদ :https://www.facebook.com/share/18EjGcdZ9E/
✅বিজয়ী নির্ধারণ এবং পুরষ্কার :
১। বিজয়ীদের জন্য থাকছে সর্বমোট ২,০০০ টাকা সমমূল্যের গিফ্ট প্যাকেজ/প্রাইজমানি।
২। সর্বমোট দুইজন প্রতিযোগীকে বিজয়ী নির্বাচিত করা হবে। (পোস্টের রিয়েক্ট এবং ইউনিক একাউন্টের কমেন্ট সংখ্যা বিবেচনায়। প্রতিটি রিয়েক্টের জন্য ০১ মার্ক, এবং কমেন্টের জন্য ০২ মার্ক বরাদ্দ থাকবে)
৩। নির্ধারিত সময় (৬দিন) ২৪ ফেব্রুয়ারী ২০২৬ (১১ ফাল্গুন ১৪৩২) রাত ১১:৫৯ মিনিট অতিক্রম করার পর পোস্ট, লাইক, কমেন্ট বিবেচ্য হবে না, সর্বশেষ আপডেট কাউন্ট হবে।
৪। যেকোনো পরিবর্তনে আয়োজক কমিটি পূর্ণ অধিকার রাখে।
✅পোস্ট ফরমেট:
"আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরলীকরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ (উভয় পেইজ মেনশন বাধ্যতামূলক) কর্তৃক যৌথ আয়োজন: “আঞ্চলিক ভাষা লিখন প্রতিযোগিতা-১৪৩২ বঙ্গাব্দ”
আঞ্চলিকতা: চট্টগ্রাম (কক্সবাজার অঞ্চল)
লেখক: জিসান***
লিখা:
……..
শব্দ সংখ্যা : **
#সরলীকরণ_সার্ভিস
#ঢাকা_বিশ্ববিদ্যালয়_আবৃত্তি_সংসদ
#Sorolikoron_Representative_Service
"
.png)